মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর (এমটিবি)
ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরা এখন থেকে এসএসএল কমার্স-এর সঙ্গে
অধিভুক্ত ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও
এমটিবি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরাস্থানীয় যে কোনো বিমান
কোম্পানির টিকেট ক্রয়, হোটেল বুকিং, বিভিন্ন রেঁস্তোরার খাবারে
অর্ডার/বুকিং, মোবাইলে ও ইন্টারনেট ব্যালেন্স রিচার্জ, অনলাইন কেনাকাটাসহ
বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এবং এসএসএল ওয়্যারলেস (সফটওয়্যার শপ লিমিটেড)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ জুন। মিউচুয়াল
ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি)-এর প্রধান কার্যালয়ে ওই চুক্তিস্বাক্ষর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
আনিস এ. খান, এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ
নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন, এমটিবি-র গ্রুপ
চিফ ইনফরমেশন অফিসার, মো. শাহ্ আলম পাটোয়ারি, এমটিবি অল্টারনেট ডেলিভারি
চ্যানেল (এডিসি)-এর প্রধান মো. নাজমুল হুদা সরকার, এসএসএল ওয়্যারলেস-এর
মহাব্যস্থাপক আশিস চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।